ইসলাম টাইমস ডেস্ক: ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান। যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের কোন রকম ছাড় দেয়া হবে না।
আজ সোমবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনার বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে।
সেতুমন্ত্রী বলেন, সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।
















