করোনায় সিলেট কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলার এক আসামি করোনাভাইরাস(কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার মারা গেলেও আজ তার করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, করোনার উপসর্গ দেখা দেয়ার পর থেকে ওই আসামি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়ার পর রোববারই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

কানাইঘাট উপজেলায় এক খুনের মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে থেকে করোনার উপসর্গ দেখা দেয় তার।

এদিকে শরীয়তপুরের নড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত রিক্সা চালকের ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদছুটি না বাড়িয়ে উপায় নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদনন-কোভিড রোগীকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠালে হাসপাতালের লাইসেন্স বাতিল