প্রখ্যাত চিকিৎসক সিওমেকের সাবেক পরিচালক মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক:  প্রখ্যাত চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাবেক পরিচালক ডা. মীর মাহবুবুল আলম (৭২) মারা গেছেন। সোমবার দিনগত রাত ৩টা ২৫ মিনিটে সিওমেক চিকিৎসাধীন তিনি মারা যান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। এ অবস্থায় বুধবার কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

ডা. মীর মাহবুবুল আলমের করোনার উপসর্গ দেখা দেয়ায় চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে প্রতিবারই ফল নেগেটিভ এসেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সের ডিনও ছিলেন।

পূর্ববর্তি সংবাদযৌতুক চেয়ে নির্যাতন, ভ্রুন হত্যার অভিযোগে সাংবাদিক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
পরবর্তি সংবাদকরোনার উর্ধ্বমুখী পরিস্থিতিতেও লকডাউন শিথিল করছে রাশিয়া