ই-কমার্সের মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে মানুষকে ঘরে রাখা সম্ভাব হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনা প্রদুর্ভাব রোধে মানুষকে যেখানে ঘরে রাখার কোনো বিকল্প নেই, সেখানে মানুষকে ঘরে রাখা সম্ভব হয়েছে ই-কমার্সের মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে।

ই-কমার্স পরিচালনায় কোনো সমস্যা দেখা দিলে তা সামাধানে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব এ যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ই-ক্যাব উপদেষ্টা ও সাংসদ নাহিম রাজ্জাক, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, এফবিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন ই-কমার্স তারই একটি অংশ। করোনাভাইরাসে যখন গোটা বিশ্ব আক্রান্ত তখন ই-কমার্সের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভব করলাম। ডাক্তার, নার্স, পুলিশ সবাই যেমন করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইনে কাজ করেছে একইভাবে ই-কমার্সে যারা কাজ করছেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন।’

পূর্ববর্তি সংবাদ১২ বছরে ৭৩ ভাগ মার্কিন সেনা নিহত হয়েছে যুদ্ধ-বহির্ভূত ঘটনায়: কংগ্রেসের রিপোর্ট
পরবর্তি সংবাদএলাকার পক্ষ থেকে পারিশ্রমিক দিয়ে কাউকে ইতিকাফ করালে কি সহিহ হবে?