বিএনপির নেতাদের মতো সরকার করোনার মৃত্যু সংখ্যাকেও গুম করছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: সরকার বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করেছে সেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকেও গুম করছে। এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর তোপখানা রোডে জাসাসের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।

রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না। অন্য দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেওয়ায় সেখানে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

‘একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গে মারা গেছেন। আর সরকার বলছেন ২৬৯ জন করোনায় মারা গেছে। এই সরকার মৃত্যু-আক্রান্ত সংখ্যাকে গুম করছে।

পূর্ববর্তি সংবাদ২১তম তারাবি: আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না
পরবর্তি সংবাদমহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ বছর লেগে যেতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা