ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

উত্তর প্রদেশে বাসচাপায় ৬ পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনায় শ্রমিক বহনকারী একটি ট্রাক ও দ্রুতগতির একটি বাসের সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশটিতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন।

পূর্ববর্তি সংবাদ২৮মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি
পরবর্তি সংবাদ১৮ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন মৃত্যু ১৪ জনের