আ.লীগ নেতার ইট ভাটা থেকে শিকলে বাঁধা দুই শ্রমিক উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: খাগড়াছড়ির গুইমারা উপজেলার আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের ফোর স্টার ইট ভাটায় লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ ও সেনাসদ্যরা। এই ঘটনায় ম্যানেজার মাহবুবকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিক হেলাল মিয়া ও আলাল মিয়া জানান, তারা গুইমারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের ফোর স্টার ইট ভাটায় দীর্ঘদিন ধরে কাজ করতেন । কিন্তু বকেয়া বেতন না দেওয়ায় তারা কাজ করতে অপারতা করলে ভাটার ম্যানেজার মাহবুব হোসেন পায়ে লোহার শিকল দিয়ে বেধেঁ রাখে। পরিবারের লোকজন খবর পেয়ে ভাটায় গিয়ে তাদের পায়ে শিকল দেখতে পেয়ে নিরপত্তা বাহিনীকে খবর দেয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গুইমারা ফোর স্টার ইটভাটা থেকে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দুই শ্রমিককে উদ্বার করেছে। এই ঘটনায় মামলা হওয়ায় ইটভাটার ম্যানেজার মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: বিটি

পূর্ববর্তি সংবাদ৭০০ টাকা ভাড়া দিতে না পারায় রাতে বের করে দিলেন বাড়িওয়ালা!
পরবর্তি সংবাদমক্কা বিজয়: মহানবীর মহানুভবতার উজ্জ্বল মিনার