চাঁদপুরে চিকিৎসকসহ আরো ৪ জনের করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরে চিকিৎসকসহ আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিভিল সার্জন অফিসের প্রেরণকৃতদের নমুনার মধ্যে কচুয়ার ১ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

তাছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের ১ জন ডাক্তার, ডাক্তারের আড়াই বছর বয়সী সন্তান ও ১ জন স্টাফের নমুনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। তারা আইসিডিডিআরবি ঢাকা কেন্দ্রে নমুনা পাঠিয়েছিলেন। তবে তারা মতলবে কর্মরত থাকায় এবং সেখানে চিকিৎসাধীন থাকায় তাদের পরিসংখ্যান চাঁদপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।

চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ জন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদশবে কদর: হাজার মাস থেকে উত্তম রজনী
পরবর্তি সংবাদনীলফামারীতে সরকারের সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ১৮ বন্দি