ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া বিভাগের সাবেক বিচারপতি, ইংল্যান্ড প্রবাসী প্রখ্যাত মুহাক্কিক আলেম, মুফাক্কিরে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা ড. খালিদ মাহমুদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৪ মে তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে।
পাকিস্তানি বংশোদ্ভূত এই আলেম ইংল্যান্ডের ম্যানচেস্টার প্রবাসী ছিলেন। ম্যানচেস্টারে তাঁর একটি ইসলামিক সেন্টারও আছে। তিনি বহুবছর পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া ব্যাঞ্চের বিচারপতি ছিলেন।
কাদিয়ানীসহ বিভিন্ন ফেরাকে বাতিলার যুক্তি খন্ডনে অনেক গুরুত্বপূর্ণ কিতাব লেখেছেন এই বিদগ্ধ আলেম। এছাড়াও প্রায় ১০০ টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন এই মনীষী আলেম। ‘আসারুল হাদিস’ নামক কিতাবটির কারণে ইলমে দ্বীনের ছাত্রদের মাঝে অত্যন্ত পরিচিত হয়ে ওঠেন আল্লামা খালিদ মাহমুদ।
উল্লেখ্য, মাওলানা ড. খালেদ মাহমুদ উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর শাগরেদ ছিলেন। তিনি শাহ আতাউল্লাহবুখারী, মাওলানা আহমদ আলী লাহোরী এবং হাকিমুল ইসলাম ক্বারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহ.-এর সান্নিধ্য লাভের পাশাপাশি শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া, শায়খুল ইসলাম মাওলানা শাব্বির আহমদ উসমানী রহঃ-এর কাছ থেকে ইলমে দ্বীন হাসিল করেন।
















