১৮ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন মৃত্যু ১৪ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন।  মোট মারা গেছেন ২৮৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

ভারপ্রাপ্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৩ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ১০৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন।

পূর্ববর্তি সংবাদভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত
পরবর্তি সংবাদ২১তম তারাবি: আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না