করোনায় আক্রান্ত হয়ে রূপালী ব্যাংকের ডিজিএম’র মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও প্রিন্সিপাল অফিসার এহতেশামুজ্জামান।

তিনি জানান, কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসাতেই আইসোলেশনে ছিলেন সহিদুল ইসলাম। পরে অবস্থার অবনতি হলে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

নিহত সহিদুল ইসলাম রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

পূর্ববর্তি সংবাদআফ্রিকায় করোনায় আক্রান্ত হতে পারে ২৫ কোটি মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সমর্থন চায় ওআইসি