যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১,৭৫৪ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১,৭৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে। মাঝখানে তিন দিন মৃত্যুর সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এলে আবারও প্রাণহানি বাড়ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১,৭৫৪ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৪ জন, যা একক দেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু।

নতুন আক্রান্তের সংখ্যাও বেড়েছে অনেক। সাড়ে ২৬ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৩৫০ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪১৪ জন।

পূর্ববর্তি সংবাদ‘একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির অপপ্রচার চালাচ্ছে’
পরবর্তি সংবাদশনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল, নতুন ১৫ জনের মৃত্যু