সরকার উন্নয়নের নামে আ লীগ নেতাদের পকেট ভারী করার কাজ করেছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা পকেট ভারী করার কাজ করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশের ৭০/৭৫ ভাগ হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা নেই।

আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণকে সহায়তা করার জন্য বিরোধী দলের নেতাকর্মীরা এগিয়ে যাবে, সেখানেও সরকার বাধা দিচ্ছে। অর্থাৎ গরিব মানুষ, নিরন্ন মানুষ, ক্ষুধার্ত মানুষ বেঁচে থাক এটা সরকার চায় না। চায় না বলেই তাদের নিপীড়ন-নির্যাতন এই ভয়ংকর মহামারির মধ্যেও অব্যাহত রেখেছে।’

পূর্ববর্তি সংবাদতুরস্কে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে: তুর্কি স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদনোয়াখালীতে স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত আরও ২০ জন