নতুন  ৯৩০ জনের করোনা শনাক্ত, ৩০০ ছাড়াল মৃতের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন  ৯৩০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৫ লাখ ৪২ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৬৬৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৭ লাখ ৬৬ হাজার ৩২৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।

পূর্ববর্তি সংবাদ২৩তম তারাবি: তাকওয়াই হল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি
পরবর্তি সংবাদআবারও ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না