কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত ১৬

ইসলাম টাইমস ডেস্ক: নগরীতে চিকিৎসকের বাবা ও স্বাস্থ্যকর্মীসহ কুমিল্লা জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪ জনে। শনিবার করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীতে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। নগরীর ছয়জনের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের পিতা ও জেলা সদর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে। নগরীর অন্য চারজন আক্রান্ত হলেন, হাউজিং এস্টেটে দুজন ও নেউরায় দুজন।

কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে আরো রয়েছে লাকসাম উপজেলায় একজন ডিম ব্যবসায়ী, মুরাদনগরে একজন, ব্রাক্ষণপাড়ায় দুজন, আদর্শ সদরের তিনজন ও নাঙ্গলকোটে তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে মনোহরগঞ্জের একজন। মারা গেছেন দেবিদ্বারের একজন।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মৃত্যুবরণ করেছেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার এক দিন পর শনিবার তিনি তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, করোনায় আক্রান্ত হয়ে পৌর এলাকার বড় আলমপুর গ্রামের নুরুল ইসলাম মারা গেছেন। তার জানাযা ও দাফন নিয়মানুযায়ী সামাজিক দূরত্ব বজায় শনিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদুখী মানুষের পাশে রমজান ও ঈদ প্যাকেজ নিয়ে দাঁড়াচ্ছে নতুন বহু উদ্যোগী
পরবর্তি সংবাদসৌদিতে ৫০ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা