ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। দায়িত্বগ্রহণের পর অফিসরে প্রথম দিন আজ প্রথম বৈঠকের পর এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান। এই দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। সিটি করপোরেশনের আইন অনুযায়ী কাউকে চাকরি থেকে বাদ দিতে চাইলে তিন মাসের বেতন দিয়ে কাউকে বিদায় করতে পারে।
সাড়ে তিন মাস আগে নির্বাচিত হলেও শনিবার দায়িত্ব বুঝে নেন শেখ তাপস।
















