একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, নতুন মৃত্যু ১৪ জনের

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১২৭৩ জন। দেশে করোনায় একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

রবিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৮ জনের। এবং সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮। এ ছাড়া নতুন করে ২৫৬ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি নমুনা।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭৫ হাজার ৪০৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদ২৪তম তারাবি: রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
পরবর্তি সংবাদখোলা স্থানে জীবাণুনাশক ছিটানোতে ভালোর চেয়ে ক্ষতি হতে পারে বেশি: ডব্লিউএইচও