ভোলার পর এবার চাঁদপুরে ইসলাম নিয়ে কটূক্তি, আটক ২

ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় নবীজী সাঃকে কটূক্তির ঘটনার পর এবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইসলাম ধর্ম, মসজিদে নামাজ পড়া ও সমাজের সবার চোখে শ্রদ্ধার পাত্র মসজিদের ইমামকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দুই সনাতন ধর্মাবলম্বী তরুণকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে)মতলব উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী অভিযুক্ত আটকৃতরা হলেন—সুমন চন্দ্র বিশ্বাস (২৬) ও অধীর চন্দ্র মল্লিক (২৭)। তাদের বাড়ি ওই উপজেলার লামচরী গ্রামে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  কয়েকদিন ধরেই মসজিদে নামাজ পড়া, মসজিদের ইমাম ও ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিল ‘পথিক সুমন’ নামে একটি আইডি থেকে সুমন চন্দ্র বিশ্বাস। তার ওই স্ট্যাটাসের ওপর নেতিবাচক মন্তব্য করে অধীর চন্দ্র মল্লিক নামের আরেক তরুণ।

আরো পড়ুন: ভোলায় ফের নবীজীকে নিয়ে কটূক্তি: পুলিশের গুলিতে আহত তৌহিদী জনতা

ওসি স্বপন কুমার আইচ বলেন,মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ইসলাম নিয়ে দুই তরুণের নেতিবাচক স্ট্যাটাস ও মন্তব্যের পর এলাকাবাসীর মাঝে অসন্তোষ ছড়িয়ে পরে।  শুক্রবার একাধিক ধর্মপ্রাণ মুসলিম থানায় ফোন করে অভিযোগ করেন এব্যাপরে।

ওসি স্বপন কুমার আইচ বলেন. ওই অভিযোগের তদন্ত করে ঘটনাটির সত্যতা মেলে। এরপর গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই তরুণকে তাদের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি স্বপন কুমার আইচ।

আরো পড়ুন: ফেইসবুকে নবীকে কটুক্তি, ভোলায় পুলিশ হেফাজতে হিন্দু যুবক

উল্লেখ্য, একই দিনে ভোলার মনপুরায় রাসূল সা. ও আয়েশা সিদ্দিকা রাযিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করায় শ্রীরাম চন্দ্র দাস (৩৫) নামে এক হিন্দু যুবককে আটক করে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হামলায় ২জন গুলিবিদ্ধ হওয়াসহ  ৪ স্থানীয় আহত হওয়ার খবর পাওয়া গেছে।  এই ঘটনা ছাড়াও এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। সে ঘটনায় কটূক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে মুসল্লিদের লক্ষ করে পুলিশের ছোড়া গুলি, টিয়ারসেলে দুই ছাত্রসহ চারজন শহিদ হন। আহত হন দুইশতাধিক। সে ঘটনায় পুরো দেশে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে চার নবিপ্রেমিক শহিদের ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেও।

আরো পড়ুন: ভোলায় মুসল্লিদের উপর পুলিশের গুলি, নিহত বেড়ে ৪

পূর্ববর্তি সংবাদকরোনার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’
পরবর্তি সংবাদঝুঁকি জেনেও লক ডাউন তুলে নিচ্ছে ইতালি