একদিনে যুক্তরাষ্ট্রে আরও ১৪শ মানুষের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশটিতে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। রোববার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, আরও প্রায় ১৪শ মানুষের মৃত্যু ছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ৩২ হাজার রোগী।

সিডিসির হিসাব অনুযায়ী, নতুন শনাক্ত ৩১ হাজার ৯৬৭ জনসহ দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১৪ লাখ ৬৭ হাজার ৬৫ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ ৯০ হাজার ৩৪৬ জন মানুষ মারা গেছে; যা গোটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে অবশ্য ৩ লাখ ৪০ হাজারের বেশি চিকিৎসা শেষে এখন সুস্থ হয়েছেন।

পূর্ববর্তি সংবাদ“গত রমযান আর এ রমযানের মধ্যে কী পার্থক্য হয়েছে”
পরবর্তি সংবাদকক্সবাজারে পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে হাফেজ ছাত্র নিহত