ইসলাম টাইমস ডেস্ক: দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস মুফতি সাঈদ আহমদ পালনপুরী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১৯ মে মোতাবেক ২৫ রমযান মঙ্গলবার সকালে চাশতের সময় তিনি ইন্তিকাল করেন। হযরতের ইনতিকালের খবর হযরতের ছেলে কাসেম আহমদ পালনপুরী সূত্রে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া দেওবন্দ ভিত্তিক কিছু পোর্টাল ও যোগযোগ মাধ্যম থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কাসেম আহমদ পালনপুরী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজ ১৯ মে মোতাবেক ২৫ রমযান মঙ্গলবার সকালে চাশতের সময় তিনি ইন্তিকাল করেছেন। আমি পাঠকদের কাছে আমার আব্বার জন্যে মাগফেরাতের দোয়া চাই। এবং সবার নিকট তার পিতার জন্যে ঈসালে সওয়াব কামনা করেছেন।
এর আগে মঙ্গলবার (১২ মে ) অসুস্থ হয়ে তিনি আইসিইউতে আছেন বলে জানিয়েছেন মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ছেলে কাসেম আহমাদ পালনপুরী।
আরো পড়ুন: মুফতি সাইদ আহমাদ পালনপুরি রাহ.-এর আলোকিত জীবনচরিত
মুফতি সাঈদ আহমদ পালনপুরী দা.বা. হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের ব্যাখ্যাগ্রন্থ রহমাতুল্লাহিল ওয়াসিয়াসহ আরও অনেক কিতাব লেখেছেন। এছাড়া পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও শুভাকাংক্ষী।
















