তিন লাখ মানুষকে নেয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে

আশ্রয়কেন্দ্র

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। রাতের মধ্যেই সকলকে আশ্রয়কেন্দ্রে চলে আসার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য মোট ২২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে।

ইতোমধ্যে আম্পানের প্রভাব পড়তে শুরু হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে এসব এলাকায়।

এদিকে কিছুটা দুর্বল হয়ে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আম্পান। তবে এগিয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়টি বিকাল ৩টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় এগিয়েছে ৩০৫ কিলোমিটার।

আম্পানের কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ কিছুটা কমেছে। এর গতি এখন ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার। ঝড়ে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

পূর্ববর্তি সংবাদভারতকে পাত্তা দেয়নি নেপাল, নিজেদের মানচিত্রে ‘কালাপানি’র অন্তর্ভুক্তি
পরবর্তি সংবাদকরোনা পরীক্ষার অনুমতি পেলো ১৩ বেসরকারি প্রতিষ্ঠান