বেঁচে থাকলে পরিবারের সঙ্গে আরও ঈদ করা যাবে: আইজিপি

ইসলাম টাইমস ডেস্ক: সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। তাই সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি সরকারি যে নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি সেটা মেনে চলুন।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও করোনা মহামারী নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। পরিবারের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য। করোনা নিয়ে সেখানে সংক্রমণ ছাড়ানোর শঙ্কা তৈরি করবেন না।

বেনজীর আহমেদ বলেন, ফেরিঘাটে আটকেপড়াদের অনুরোধ, দয়া করে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন। যারা আটকে আছেন তাদের ঢাকায় ফেরার জন্য পুলিশ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তি সংবাদমুন্সীগঞ্জে ওসিসহ নতুন করে করোনা শনাক্ত ২৫ জনের
পরবর্তি সংবাদবেলুচিস্তানে পৃথক হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত