মহামারির মধ্যেই ভারতে মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ প্রধান পুরোহিতের!

ইসলাম টাইমস ডেস্ক: করোনা মহামারির এই দুঃসময়ের মধ্যেও ভারতে ধর্ষণ থেমে নেই। গতকালই দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। আর এবার জানা গেল পুরোহিতের বিরুদ্ধে মন্দিরে আটকে রেখে দুই নারীকে লাগাতার ধর্ষণের খবর। এই ঘটনায় এক পুরোহিতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই দুই নারী পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে নিজেদের দুরবস্থার কথা উল্লেখ করে একটি চিঠি লিখেছিলেন। তার ভিত্তিতেই সোমবার অমৃতসরের লোপোকে থানার রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে হানা দেয় পুলিশকর্মীরা। তারপর দুই নির্যাতিতাকে উদ্ধার করার পাশাপাশি ওই মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তার এক সঙ্গী বারিন্দর নাথকে গ্রেপ্তার করা হয়। বাকি দুই অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে যায়।

স্থানীয় পুলিশের ডিএসপি প্রতাপ সিং বলেন, রাজ্য তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংয়ের অভিযোগের ভিত্তিতে রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে তল্লাশি অভিযান চালান লোপোকে থানার পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে দুই নির্যাতিতাকে উদ্ধার করার পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার গিরিধারি নাথ ও বারিন্দর নাথকে জেরা করে বাকিদের সন্ধান করার চেষ্টা চলছে।

সূত্র: সংবাদপ্রতিদিন।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে সুস্থ হলেন আরও ১৪৫ পুলিশ সদস্য
পরবর্তি সংবাদসিগারেটসহ সব ধরনের তামাক পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিপণন নিষিদ্ধ ঘোষণা