সব রাজনৈতিক দলের প্রতি সরকারকে সহযোগিতার আহ্বান ওবায়দুল কাদেরের

ইসলাম টাইমস ডেস্ক: দেশ ও জনগণের স্বার্থে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

মঙ্গলবার (১৯ মে) নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূলশক্তি। এ সময় করোনার এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনার এই সংকটকালে ঈদকে সামনে রেখে মানুষ দলবদ্ধ হয়ে গ্রাম মুখী হচ্ছে। যা অত্যন্ত বিপর্যয় পরিস্থিতি তৈরি করতে পারে। তেমনি আশপাশের মানুষদের জীবনও হুমকির মুখে ফেলতে পারে।

মন্ত্রী কলকারখানায় কর্মরত শ্রমিক এবং করোনাজনিত এ সংকটে ফ্রন্ট লাইনের যুদ্ধে অংশ নেয়া সাংবাদিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদ২৫ হাজার ছাড়াল শনাক্তের সংখ্যা, নতুন মৃত্যু ২১ জনের
পরবর্তি সংবাদরাশিয়া কি বাশার আল আসাদকে ত্যাগ করতে চলেছে?