ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লায় র্যাবের অভিযানে ১৮ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২-এর একটি টহল দল। ট্রাকের ড্যাশবোর্ডের অভ্যন্তরে লুকিয়ে এ সব ইয়াবা পাচারকালে তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মো. ইসলাম মিয়ার ছেলে মো. শামসুল আলম (২৭), একই এলাকার মো. আবু তালেবের ছেলে মো. সাকের উদ্দিন (২৮) এবং টেকনাফ উপজেলার রাজার ছড়া (পূর্বপাড়া) এলাকার আলী আহম্মদের ছেলে মোহম্মদ হোসেন (৩৫)।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
















