ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আরও একজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এবার চাকরিচ্যুত করা হয়েছে রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে কর্মরত মো. আতাহার আলী খানকে।
বুধবার (২০ মে) ডিএসসিসির সচিব আকরামুজ্জমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়। মেয়র শেখ ফজলে নূর তাপস ওই আদেশে স্বাক্ষর করেছেন।
আদেশে বলা হয় সিটি করপোরেশন কর্মচারী বিধামালা ২০১৯ এর বিধি ৬৪ (২) অনুযায়ী জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন প্রাপ্য হবেন। এর আগে গত ১৭ মে প্রধান রাজস্ব কর্মকর্তা (অ.দা.) মো. ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অ.দা.) মো আসাদুজ্জামানকে চাকরিচ্যুতি করা হয়।
















