ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে আল আকসা মসজিদ। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে এ খবর।
ফিলিস্তিনের রিলিজিওন কাউন্সিল জানায়, ভয়াবহ করোনা ভাইরাসের বিস্তার এড়াতে অন্য অনেক জায়গার মতো সমাগম বন্ধ রাখতে আল আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ঈদের পরে আগামী সপ্তাহ থেকে মসজিদ খুলে দেওয়া হবে।
এর আগে গত ১৫ মার্চ বন্ধ করা হয় আল আকসা মসজিদ। এ সময় করোনার বিস্তার ঠেকাতে সমাগম রোধে ফিলিস্তিনের অন্যান্য মসজিদেও জামাতে উপস্থিতি সীমিত করে দেওয়া হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর।
















