নির্দেশনা না মেনে দোকান খোলায় চুয়াডাঙ্গায় লক্ষাধিক টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় দোকান খোলায় লক্ষাধিক টাকা জরিমানা - প্রতীকী

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলায় চুয়াডাঙ্গায় দোকান মালিক ও ক্রেতাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও ফিরোজ হোসেন অভিযান পরিচালনা করে এ আদেশ দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট একে একে ২৬৯ ও সংক্রমণ প্রতিরোধ নিমূল অমান্য ২০১৮ ধারায় দুই দোকান মালিককে এক লাখ দুই হাজার ও ৬ জন ক্রেতাকে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করে।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, জেলা প্রশাসকের নির্দশনা অমান্য করে গোপনে শহরের বড় বাজার কাপড়ের গলিতে কয়েকটি দোকান খোলে। মার্কেট খোলার সংবাদ পেয়ে সকালে অভিযান চালানো হয়।

পূর্ববর্তি সংবাদসরকার গদি চলে যাওয়ার আতঙ্কে ভুগছে: রিজভী
পরবর্তি সংবাদশবে কদর: হাজার মাস থেকে উত্তম রজনী