ইসলাম টাইমস ডেস্ক: করোনা মহামারী পরিস্থিতিতে এ বছরের হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যে ওমরা পালনে নিষেধা্জ্ঞা জারি করা হয়েছে।
এবারের হজ হবে কিনা- চলমান রমজান মাস শেষ হওয়ার আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় মুখপাত্র ওমান ফাথুরাহমান এ বিষয়ে বলেন, এবারের হজ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে, না বাতিল করা হবে এ ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি।
ইন্দোনেশিয়া থেকে এবার ২ লাখ ৩১ হাজার মানুষ হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাজীদের জন্য হাউজিং, পরিবহন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সৌদি ট্রাভেলস কর্তৃপক্ষগুলোর সঙ্গে এখনো আলাপ-আলোচনা হয়নি।
ফাথুরাহমান বলেন, এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে হজ সেবার জন্য কোনো চুক্তি বা লেনদেন শুরু করেনি।তাই হজপ্রত্যাশীরা চরম অনিশ্চয়তার মধ্যে আছেন।
















