ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় যথাযথ ত্রাণ তৎপরতার আহ্বান জানিয়ে বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত খুবই জরুরী বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ (২১ মে) খেলাফত মজলিসের কেন্দ্রীয় জোন দায়িত্বশীলদের অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে এসব বলেন তিনি।
তিনি বলেন, করোনভাইরাসের কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ খাদ্য ও অর্থ সংকটে পতিত হয়েছে। এর মধ্যে আম্পানের আঘাতে লাখো মানুষ ক্ষতিগ্রস্থ। এসব অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারী ত্রাণ চুরি রোধ করে প্রকৃত অভাবী মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হবে।
ভিডিও কনফারেন্সে নেত্রীবৃন্দ সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে জান-মালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্থ এলাকায় যথযথভাবে ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কনফারেন্সে খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মরহুম মুক্তিযোদ্ধা শফিউল আলমের রূহের মাগফিরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য করে দোয়া করাহয়।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-এর পরিচালনায় অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, আলহাজ¦ আবু সালেহীন, ডা: এ এ তাওসিফ, বোরহান উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, এম সদরুজ্জামান খান, মাওলানা আজিজুল হক, মাওলানা মোঃ আইউব আলী, মুফতি সাইয়্যেদুর রহমান, মাওলানা আবদুল হাই, ডা: এবিএম হাসানুজ্জামান হেলাল, ডাঃ আবদুর রাজ্জাক, মাওলানা আবদুল হক আমিনী, অধ্যাপক আবদুল হান্নান প্রমুখ।
আরো পড়ুন: আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
















