মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ইয়াবা- গাঁজাসহ আটক ৬

ইসলাম টাইমস ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ও সদরের মুক্তারপুরে পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।

ডিবির ওসি মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে ওই অভিযান চালানো হয়।

ডিবি কর্মকর্তা মোজাম্মেল হক মামুন জানান, বৃহস্পতিবার ভোররাতে সিরাজদিখান থানার মালখানগর চৌরাস্তা রতনের দোকানের সামনে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাড়ৈপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৪৫) ও মালখানগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাগরকে (২৫) আটক করা হয়।

তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার ভোররাতে সদরের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা এক নারীসহ ৪ জনকে আটক করা হয়।

অটককৃতরা হলেন- বুবলি আক্তার, মোহাম্মদ জালাল উদ্দিন, মহিউদ্দিন ও ও সুমন ভান্ডারী। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানা মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড় আম্পানে ভেসে গেছে কলকাতা বিমান বন্দরের রানওয়ে
পরবর্তি সংবাদএকটি ভিত্তিহীন আমল: জুমাতুল বিদা ও তার বিশেষ নামায