প্রশ্ন: জনৈক ব্যক্তির উপর দশ হাজার টাকা যাকাত ওয়াজিব হয়েছে। সে এ টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদরাসার কুতুবখানায় ওয়াকফ করতে চায়। আর কুতুবখানার কিতাব পড়ে যে কেউ-ই উপকৃত হতে পারে, কিন্তু কিতাব কেউ অন্যত্র নিতে পারে না। এখন প্রশ্ন হল, যাকাতের টাকা দিয়ে কিতাব ক্রয় করে কুতুবখানায় ওয়াকফ করলে যাকাত আদায় হবে কি না?
উত্তর: যাকাত আদায়ের জন্য শর্ত হল যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে তার মালিক বানিয়ে দেওয়া।
আর কিতাব ক্রয় করে কুতুবখানায় ওয়াকফ করলে যেহেতু এ শর্তটি পাওয়া যায় না তাই এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা যাকাত আদায় হবে না।
আরো পড়ুন: ‘সদকাতুল ফিতর নগদ অর্থে আদায় করা গরিবের জন্য বেশি সুবিধাজনক’
অবশ্য যাকাতদাতা যাকাত গ্রহণের যোগ্য ছাত্রদেরকে যাকাতের নিয়তে কিতাব দিয়ে দিলে এবং মালিক বানিয়ে দিলে যাকাত আদায় হয়ে যাবে।
আরো পড়ুন: কোনো সংস্থাকে যাকাত দিলে তারা সততা ও শরীয়া নীতি মান্য করে কিনা নিশ্চিত হতে হবে
















