ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকাটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ: ওবায়দুল কাদের

ইসলাম টাইমসস ডেস্ক: এবার এক ভিন্ন বাস্তবতায় আমাদের ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় আমাদের ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে ভবিষ্যতে আমরা সবাই ঈদ উদযাপনের অনেক সুযোগ পাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ। দুর্যোগ মোকাবেলায় অতীতের মত এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদআম্পানে সাতক্ষীরায় ৭৭ লাখ টাকার প্রাণিসম্পদের ক্ষতি
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত