ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়াকে (৩ লাখ ২৬ হাজার ৪৪৮) পেছনে ফেলে মোট আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হট স্পট ব্রাজিল। শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৯ জন।
তাদের সামনে রয়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে শুক্রবার এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন। মৃতের সংখ্যা ৯৭ হাজার ৬৪৭।
ব্রাজিলে মারা গেছে ২১ হাজার ১১৬ জন। গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯৬৬ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৩ হাজার ৯৯২ জন। মৃতের সংখ্যা ৩ রাখ ৪০ হাজার ৩ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১ লাখ ৫৮ হাজার ৫৬২ জন।
আরো পড়ুন: বিশ্বজুড়ে ৫২ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা
সূত্র: ওয়ার্ল্ডওমিটার
















