ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-রাজশাহী মহাসড়কের পাবনা জেলার বনপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মাদরাসায় শিক্ষাসমাপণকারী মাওলানা গোলাম মাওলা ও তার বড় ভাই চালক সুমন। গত১৮ মে সোমবার সকালে ঢাকামুখী খালি কাভার্ড ভ্যানের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তারা মারাত্মকভাবে আহত হন।
আহত চালক সুমন হাতে ও বুকে ব্যথা পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে তার ছোটভাই মাওলানা গোলাম মাওলা কুমিল্লা ইসলামিয়া হাসপাতালে(দক্ষিণ চর্থা, ইপিজেড রোড, টমছম ব্রীজ, কুমিল্লা) ভর্তি আছেন।
ডাক্তাররা জানিয়েছেন, ছোট ভাই মাওলানা গোলাম মাওলার অবস্থা বেশী আশঙ্কাজনক। ডান হাতের হাড় তিন জায়গায় ও বাম পায়ের হাড় তিন জায়গায় ভেঙ্গে গেছে। পাঁজরের হাড়ের অবস্থা ভয়াবহ। তাছাড়া দেহের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়ে যায়। খুব দ্রুত অপারেশন না করলে অবস্থার অবনতি হওয়ার আশংকা প্রকাশ করেছেন ডাক্তারগণ।
হাসপাতালে তাদের সার্বিক দেখাশোনার জন্যে এগিয়ে আসা আলেম মাওলানা নুরুল আলম (০১৮৫৪৮৯০৩৩১) জানিয়েছেন, আহত মাওলানা গোলাম মাওলা বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া (শিক্ষাবর্ষ ২০১৭ইং) তাকমীল জামাতে উত্তীর্ণ হন। পড়ালেখা চলাকালেই মাতা পিতাকে হারিয়ে এতিম হয়ে পড়েন। এবং অনেক কষ্ট করে নোয়াখালি জামিয়া ইসলামিয়া আজিজিয়া মাদরাসা থেকে তাকমিল জামাতের অধ্যয়ন সম্পন্ন করেন।
মাওলানা নুরুল আলম আরও জানান, আর্থিক সংকটের কারণে মাওলানা গোলাম মাওলার চিকিৎসা থেমে আছে। এ পর্যন্ত তারা তাদের সাধ্যানুযায়ী প্রায় এক লক্ষ টাকা খরচ করেছেন। এখন হৃদয়বান কারো সহায়তার অপেক্ষা করছেন বলে জানান মাওলানা নুরুল আলম।
















