বিএসএফের গুলিতে জাফলং সীমান্তে বাংলাদেশি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সিলেটের জাফলংয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম কালা মিয়া (৩৭)। তিনি জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, কালা মিয়া পেশায় পাথরশ্রমিক। তার মরদেহ এখন সীমান্তের ওপারে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, ঠিক কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন, তা খোঁজ নেওয়া হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে, জাফলং বিজিবির সংগ্রামপুঞ্জি ক্যাম্প এলাকাভুক্ত। বাংলাদেশির লাশ হস্তান্তরের বিষয়ে সংগ্রামপুঞ্জি থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনার নেতৃত্বের কারণেই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনা মোকাবেলায় সরকার পথ হারিয়ে ফেলেছে: রিজভী