করোনায় দেশে দেশে ঈদ: সময়ের সাক্ষী কিছু স্থিরচিত্র

তারিক মুজিব ।।

এক বিষণ্ন, বিমর্ষ ঈদ। মহামারী করোনা ভাইরাস পাল্টে দিয়েছে বিশ্বের চিরাচরিত চিত্র। আজ বিশ্বের অনেক দেশে পালিত হচ্ছে মুসলমানদের প্রধানতম উৎসবের দিন ঈদ উল ফিতর। অথচ কোনো কোলাহল নেই কোথাও। ঈদের সেই চিরেচেনা আমেজ আজ হারিয়ে গেছে।

দেশে দেশে সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। কোনো কোনো দেশে মানুষকে ঘরে রাখতে জারি করা হয়েছে কারফিউ, লকডাউন। বিশ্বজুড়ে মানুষ আতঙ্কিত। সবাই সবার সংশ্রব এড়িয়ে চলায় ব্যতিব্যস্ত।

সংক্রমণ এড়াতে পবিত্র হারামাইনে আজ মুসল্লিবিহীন ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের আর কোথাও রাষ্ট্রীয় উদ্যোগে ঈদের জামাত হয়নি। এছাড়া ঈদের জামাতের জৌলস দেখা যায়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশেও। ইউরোপের শহরগুলোর মতো ঈদের জামাত নিষিদ্ধ করা হয়েছে মধ্যপ্রচ্যের দেশগুলোতেও। সেসব দেশের মানুষেরা ঘরে ঘরে ঈদের জামাত পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

তবে ঈদ উপলক্ষে এশিয়ার দেশগুলোতে কিছুটা শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা পরিস্থিতি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানে পারস্পরিক দূরত্ব বজায় রাখার শর্তে ঈদের জামাতের অনুমতি দেওয়া হয়েছে। সেসব দেশের মুসল্লিদের দেখা গেছে মাস্ক পরে জায়নামায নিয়ে হাযির হয়েছেন জামাতে। মসজিদে বা ঈদগাহে প্রবেশের আগে সবাই অত্যাবশ্যক হাত ধুয়ে নিচ্ছেন। কোথাও কোথাও মুসল্লীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

নামায শেষে তারা কায়মনোবাক্যে দোয়া করেছেন, খুব দ্রুত যেন আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দেন। সবাই যেন প্রাণভরে আল্লাহর ঘরে হাযির হয়ে জামাতের সাথে নামায আদায় করতে পারেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দেশে দেশে ঈদের নামাযের ছবি স্টোরি প্রকাশ করেছে। ছবিগুলো দেখে হাহাকার জাগে অন্তরে। কবে ফিরবে আবার সেই প্রাণবন্ততা। কবে আবার শিশুরা বাবাদের হাত ধরে নিঃশংসয় উপস্থিত হতে পারবে ঈদের জামাতে!

১. ছবিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী ক্যাপটাউনের। দেশটিতে সরকারিভাবে জামাত আদায়ে রয়েছে নিষেধাজ্ঞা। তাই বাড়ির পাশের একটি মাঠে অল্প ক’জন লোক নিয়ে নামায পড়াচ্ছেন ইমাম সাহেব।

২. ছবিটি ইন্দোনেশিয়ার। মধ্যবয়স্ক এই বাবাটি সন্তান নিয়ে হাজির হয়েছেন ঈদগাহে। প্রবেশপথে তার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

৩. ফিলিস্তিনের গাজায় পরম ভক্তিতে ঈদের নামায পড়ছেন মুসল্লিরা। পারস্পরিক দূরত্ব বজায় রয়েছে। পারস্পরিক দূরত্ব বজায় রাখার শর্তেই তাদেরকে জামাতের অনুমতি দেওয়া হয়েছে।

৪. কাবুলের রাজধানীতে মাজার ই শরীফে ঈদের জামাতের ছবি। মুসুল্লিরা পারস্পরিক দূরত্ব বজায় রেখেই ঈদের নামায পড়তে এসেছেন।

৫. করাচীর একটি মাঠে ঈদের জামাতের ছবি এটি। এখানে দূরত্বের বিষয়ে মুসল্লিদের কোনো ভবান্তর দেখা যাচ্ছে না বোঝা যায়। ৬. থাইল্যান্ডের একটি ঈদগাহের ছবি এটি।

৭. মিসরে জনসমাগম কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। ঈদের জামাতেরও অনুমতি মিলেনি মুসল্লিদের। তাই বাড়ির ছাদই ভরসা। নামায তো পড়তে হবে!

৮. পাকিস্তানের মসজিদে ফয়সালের চিত্র এটি। জামাতের জন্য মুসল্লিদের সমাগম।

৯. ভূ স্বর্গ কাশ্মীরের রাজধানী শ্রী নগরের ছবি এটি। ভারতে কেন্দ্রীয়ভাবে আজ ঈদ পালন না করা হলেও কাশ্মীরসহ আর কিছু রাজ্যে আজ ঈদ পালন করা হচ্ছে।

১০. দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার জন্য দোয়া করছেন বাবা-বেটা। ছবিটি মালয়েশিয়ার কোয়ালালামপুরের একটি ঈদগাহের।

আরো পড়ুন: ‘বাসা-বাড়িতে ঈদের জামাত পড়া শরীয়তের মেজাজের সম্পূর্ণ খেলাফ’

পূর্ববর্তি সংবাদরেকর্ড মৃত্যুর দিনে নতুন করোনা শনাক্ত ১ হাজার ৫৩২ জনের
পরবর্তি সংবাদ‘বাসা-বাড়িতে ঈদের জামাত পড়া শরীয়তের মেজাজের সম্পূর্ণ খেলাফ’