ঘরে বসেই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে তাই সকলকে ঘরে বসেই ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি।

ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কথায় আছে ‘বিপদ কখনও একা আসে না’। করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে গত বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগাম বিভাগসহ উপকূলীয় জেলাগুলোতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘আমপান’ আঘাত হানে। আল্লাহর অশেষ রহমত এবং আমাদের আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সরকার প্রধান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবছর সকল ধরনের গণ-জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাজেই স্বাভাবিক সময়ের মত এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। তাই ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করুন।

পূর্ববর্তি সংবাদঈদের দিনে দেখতে চাই ইসলামী ভ্রাতৃত্বের চেহারা
পরবর্তি সংবাদনোয়াখালীতে আগুনে ১৬ দোকান পুড়ে ছাই