সদ্য প্রয়াত মাওলানা আবু সুফিয়ান যাকীর জানাজা-দাফন সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক: লেখক, অনুবাদক  মাওলানা আবু সুফিয়ান যাকী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আজ দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এর আগে আজ (২৪ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

সূ্ত্র থেকে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলায় নিজ গ্রামে বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আবু সুফিয়ান যাকী দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৬০ বছর।

মাওলানা আবু সুফিয়ান যাকী ব্যক্তিগত জীবনে রাজধানীর জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার মোহতামিম ছিলেন, এছাড়া তিনি লেখক ও অনুবাদক ছিলেন। ‘ফারহাঙ্গে জাদিদ’ অভিধানের দুই লেখকের  অন্যতম তিনি।

এছাড়াও মাওলানা আবু সুফিয়ান যাকী বাংলাদেশে সমকালীন আলেম লেখকদের অনেকের কাছেই সদা হাসিমুখ, মিশুক মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদদুইমাস পর কাল থেকে ভারতে প্লেন চলাচল শুরু
পরবর্তি সংবাদঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিলো তুরস্ক