শাওয়ালের চাঁদ দেখা দেয়ায় পাকিস্তানে আজ ঈদ

ইসলাম টাইমস ডেস্ক: শাওয়াল মাসের চাঁদ দেখা দেয়ায় আজ রোববার ঈদুল ফিতর পালন করছে পাকিস্তান। শনিবার রাতে দেশটির চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্বপ্রাপ্ত রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান রোববার ঈদুল ফিতর পালনের সিদ্ধান্তের কথা জানান।

এর আগে, সিদ্ধান্ত নিতে করাচিতে দীর্ঘ বৈঠক করে কমিটি। এর আগে, দেশটিতে ঈদ কি বার পালিত হবে সেটি নিয়ে দীর্ঘ বিতণ্ডা হয়ে গেছে। সূত্র: দ্য ডন।

মুফতি রহমান জানান, কমিটি চাঁদ দেখার একাধিক প্রমাণ পাওয়া সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্তে উপনীত হতে দীর্ঘ সময় লেগেছে। এই চাঁদ দেখার বিষয়টিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে তিনি বলেন, আমরা দক্ষিণের এলাকাগুলোর দিকে জোর দিয়েছিলাম।

করোনা পরিস্থিতিতে তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদহারামাইনে মুসল্লিবিহীন ঈদের নামাজের অনুমতি দিলেন সৌদি বাদশাহ
পরবর্তি সংবাদসমকালের মালিক এ কে আজাদ করোনায় আক্রান্ত