করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে হাফেজ আলেমের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় করোনা আক্রান্ত হয়ে একজন হাফেজ আলেমের মৃত্যু হয়েছে। মৃত এই আলেমের নাম মাওলানা মো. সিরাজ উল্লাহ (৭০)। আজ ঈদের দিন সকাল পৌনে ১১ টায় হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান।

তিনি হালকাকারার মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে ও দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেঝভাই। ইসলামিক ফাউন্ডেশনের একজন সুপারভাইজার।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, হঠাৎ করে হালকা সর্দি কাশি দেখা দিলে স্যাম্পল টেস্ট করা হয়। ২৪ মে ওই টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।

২৫ মে (সোমবার) ঈদের দিন ভোর থেকে হাফেজ সিরাজের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে সকাল ৭ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।

সকাল পৌনে ১১ টায় তিনি সেকানে ইন্তেকাল করেন। জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১০৩ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয় চকরিয়ায়।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
পরবর্তি সংবাদকরোনায় ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের তালিকায় ভারত