খুলনায় ৬ পুলিশসহ ১০ জনের করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় শিল্পাঞ্চল পুলিশের ছয় সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার খুলনা ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। এর মধ্যে ছয় পুলিশ সদস্যসহ খুলনায় করোনা শনাক্ত হয়েছেন আটজন। এছাড়া যশোরের একজন ও মাগুরার একজন করোনা শনাক্ত হয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত ছয় পুলিশ সদস্য হলেন, খালিশপুর শিল্পাঞ্চল পুলিশের মো. রমজান, অজয় চন্দ্র সরকার, তাকবীর, রফিকুল ইসলাম, শশধর ও মো. আল আমীন। এছাড়া খুলনার তেরখাদা পাটগাতী গ্রামের জাহাঙ্গীর শেখ, দৌলতপুর উত্তর দেয়ানার মো. বাকীউজ্জামানের করোনা শনাক্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ
পরবর্তি সংবাদবিশ্বের গভীরতম স্বর্ণের খনিতে করোনার হানা