নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় র‌্যাবের ৬ সদস্যসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন।

সোমবার (২৫ মে) রাতে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান,  জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে র‌্যাব-১৩ সিপিসি-২ এর ৬ জন, ডোমার উপজেলায় এক নারী (৪৫) ও সৈয়দপুর উপজেলায় এক  ব্যক্তি (৬৫)।

মঙ্গলবার (২৬ মে) সকালে সিভিল সার্জন জানায়, জেলার ছয় উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩১০ জনের। জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে এক হাজার ১২৮ জনের রিপোর্ট। এর মধ্যে ৯২ জন করোনা পজিটিভ। আর সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন দু’জন।

পূর্ববর্তি সংবাদভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার নেপালের!
পরবর্তি সংবাদতেলেঙ্গানায় কুয়োর লাশের রহস্য উন্মোচন, এক খুন লুকাতে ৯ হত্যা!