আকসা চত্বরে ঈদের নামাযে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা

ইসলাম টাইমস ডেস্ক: আকসা চত্বরে ঈদের নামায চলাকালে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর বর্বর হামলা চালায় সন্ত্রাসবাদী ইসরায়েলি সেনারা। এ ঘটনায় শিশু, নারী, বয়স্কসহ অনেক মুসল্লি আহত হয়।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে এ খবর।

খবরে বলা হয়, আকসা চত্বরে মুসল্লিরা নামায পড়তে জমায়েত হলে ইসরায়েলি সেনারা অতর্কিত হামলা করে বসে। এতে কারো প্রাণহানি না হলেও অনেকে আহত হন।

এঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আল আকসা কমপ্লেক্সের পরিচালক শায়খ উমর কিসওয়ানি।

মসজিদে আকসার খতিব ইকরিমা সাবরি এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীর বিচার দাবি করেছেন।

এদিকে করোনা পরিস্থিতির কারণে মসজিদে আকসা বন্ধ থাকায় এবারের ঈদের জামাত মসজিদের চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তি সংবাদ৫ হাজার পরীক্ষায় করোনা শনাক্ত ১ হাজার ১৬৬ জনের, নতুন মৃত্যু ২১ জনের
পরবর্তি সংবাদযশোরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হলো এক মাদরাসা ছাত্রের