ইসলাম টাইমসস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশ ভ্রমণে এসে আটকাপড়া ব্রিটিশ নাগরিকদের তৃতীয় দফায় প্রত্যাবর্তনের দ্বিতীয় ফ্লাইটে আজ মঙ্গলবার বিকালে ঢাকা ছেড়েছেন ২৭৮ ব্রিটিশ নাগরিক।
ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দূতাবাসের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকালে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ২৭৮ জন ব্রিটিশ নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। ঢাকার বিমানবন্দর ছেড়ে যাওয়া ফ্লাইটি লন্ডন বিমানবন্দরে অবতরণ করবে।
ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটি আগামী ৩১ মে ঢাকা ছেড়ে যাবে।
গত ২৫ এপ্রিল ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে তৃতীয় দফায় তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দেয় দেশটির সরকার। সেই ঘোষণায় বলা হয়, তৃতীয় দফায় তিনটি ফ্লাইটে ৯০০ ব্রিটিশ নাগরিক দেশে ফেরানো হবে।
সেই ঘোষণা অনুযায়ী, গত ২০ মে তৃতীয় দফার প্রথম প্রত্যাবর্তনে ঢাকা ছেড়েছে ২৮৯ ব্রিটিশ নাগরিক। আর দ্বিতীয় ফ্লাইটে ঢাকা ছেড়েছে আরও ২৭৮ ব্রিটিশ নাগরিক।
করেনাভাইরাসের মধ্যে এর আগে দুই দফায় নয়টি ফ্লাইটে মোট এক হাজার ৮৮৭ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন।
















