ভারতে দাবদাহ, দিল্লিসহ কয়েকটি রাজ্যে রেড এলার্ট জারি

ভারতের রাজস্থানে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বাড়ছে দাবদাহ। মঙ্গলবার ভারতের রাজস্থানে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সতর্কতা হিসাবে দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি জুড়ে রেড এলার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হরিয়ানা, দিল্লিতে আগামী দুই দিন এবং উত্তর প্রদেশে আগামী ৪ দিন রেড এলার্ট জারি থাকবে। গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মত রাজস্থানের চুরুতে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

এদিকে, ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে মে মাস জুড়ে ভারী বৃষ্টিপাতের শংকায় রেড এলার্ট জারি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবে এলোপাতাড়ি গোলাগুলিতে ৬ জন নিহত
পরবর্তি সংবাদসাড়ে তিন লাখ ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা, সেরে উঠেছেন ২৪ লাখ