সৌদি আরবে এলোপাতাড়ি গোলাগুলিতে ৬ জন নিহত

সৌদি আরবে এলোপাতাড়ি গোলাগুলিতে ৬ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে এলোপাতাড়ি গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে তিনজন।

আজ বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জাানানো হয়েছে।

এসপিএ বলছে, ইয়েমেন সীমান্ত-সংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এ গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সীমান্তের এ প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত সাতজন।

পূর্ববর্তি সংবাদকরোনা ঝুঁকি উপেক্ষা করে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়
পরবর্তি সংবাদভারতে দাবদাহ, দিল্লিসহ কয়েকটি রাজ্যে রেড এলার্ট জারি