আবু উবায়দা রাযি.-এর বায়তুল মোকাদ্দাস বিজয়ের ঐতিহাসিক চুক্তিপত্রের পাঠোদ্ধার

তারিক মুজিব ।।

দীর্ঘ গবেষণার পর পাঠোদ্ধার করা হলো প্রথমবার বায়তুল মোকাদ্দাস বিজয়ের সময় পাথরখণ্ডে লিখিত বিখ্যাত সাহাবি আবু উবায়দা ইবনুল জাররাহ রাযি.-এর একটি চুক্তিপত্রের।

৬৩৭ খ্রিস্টাব্দ মোতাবেক ১৬ হিজরীতে বাইতুল মোকাদ্দাস বিজয়ের সময় খৃস্টানদের নিরাপত্তা দিয়ে যে চুক্তি করা হয়েছিল দীর্ঘ গবেষণার পর তার মুছে যাওয়া লিপি আবিস্কার করা হয়েছে।

পাথরখণ্ডের চুক্তিপত্রটির ব্যাপারে প্রথম ধারণা পাওয়া যায় ১৯৬৮ সালে। তখন পাথরখণ্ডটি কুদসের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের একটি ছোট মসজিদে সংরক্ষিত ছিল। সেসময় তত্ত্ব তালাশ করে জানা যায় এটি মুসলমানদের প্রথম বাইতুল মোকাদ্দাস বিজয়ের সময় খ্রিস্টানদেরকে দেওয়া নিরাপত্তাচুক্তি ফলক।

কিন্তু দখলদার ইয়াহুদিরা এই পাথরখণ্ড থেকে লেখাগুলো মুছে দেওয়ার চেষ্টা করে। এছাড়া দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে পাথরখণ্ড থেকে লেখাগুলো অস্পষ্ট হয়ে যায়। তখন থেকে এটি নিয়ে গবেষণা শুরু হয়।

নয় লাইনের এই চুক্তিপত্রের ছয় লাইন উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন এ বিষয়ের গবেষণা কাজে নিয়োজিত ড. আহমদ শাকের। ড. আহমদ শাকের বলেন, চুক্তিপত্রটিতে কুফি লেখন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। অজ্ঞাত কারণে ইসরাঈলের পক্ষ থেকে এই লেখা মুছে দেওয়ার চেষ্টা করা হয়। নতুবা আরও অনেক বছর আগেই এই চুক্তিপত্রের পাঠোদ্ধার করা সম্ভব হতো।

অবশ্য এই চুক্তিপত্রের পাঠোদ্ধার ছাড়াও বাইতুল মোকাদ্দাসের ঐতিহাসিক বিজয়ের চুক্তিপত্রের বিবরণ ইতিহাসের গ্রন্থাবলীতে সংরক্ষিত ছিল বলেও জানান ড. আহমদ শাকের।

পূর্ববর্তি সংবাদসাবেক জামায়াত নেতা, বর্তমানে ‘এবি পার্টি’র সদস্য সচিব মনজুর করোনা শনাক্ত
পরবর্তি সংবাদমৃত্যু সংখ্যা সাড়ে পাঁচশো ছাড়াল, একদিনে শনাক্ত ২ হাজারেরও বেশি