ইসলাম টাইমস ডেস্ক: ভারতের একটি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। ভারতের ড্রোনটি পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলের ভেতরে প্রবেশ করলে পাক সেনাবাহিনী ভূ পাতিত করে।
আজ বৃহস্পতিবার সকালে ঘটে এ ঘটনা। পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে এ খবর।
খবরে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার এই ড্রোনটি পাকিস্তান সীমান্তের ৬৫০ মিটারের ভেতরে প্রবেশ করলে পাক সেনা ফওজ বিশেষ তৎপরতার সাথে তার জবাব দেয়।
















