ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পশ্চিম ও মধ্যাঞ্চলের সাতটি রাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পঙ্গপাল। এরইমধ্যে ৫০ হাজার হেক্টরের বেশি এলাকাজুড়ে ফসল নষ্ট হয়েছে পঙ্গপালের আক্রমণে।
রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানার পর, পঙ্গপাল নতুন করে ঢুকে পড়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও পাঞ্জাবে। রাজ্যগুলোর তিন শতাধিক ফসলের মাঠে ছড়িয়েছে পঙ্গপাল। রাজস্থানের সবচেয়ে বেশি ২০টি জেলা আক্রান্ত।
এছাড়া মধ্যপ্রদেশের ৯টি, গুজরাটের ২টি এবং উত্তর প্রদেশ ও পাঞ্জাবের একটি করে জেলায় পঙ্গপালের আক্রমণ সবচেয়ে বেশি।
কেন্দ্রীয় সরকার বলছে, তিন দশকের মধ্যে সবচেয়ে বড় এই পঙ্গপালের হামলা মোকাবিলায় নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। বিশেষ স্প্রে মেশিনের সাহায্যে স্প্রের পাশাপাশি, ১১টি কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
















